শিরোনামঃ

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

admin
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১
Getting your Trinity Audio player ready...

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন (৪০) নামের ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, বগি দা ও ছুড়িসহ প্রায় ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে একই ইউনিয়ানের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগান থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার মো. খোকনের ছেলে।

পুলিশ জানায়, মানুষের জানমালের নিরাপত্তায় ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত বিভিন্ন ইউনিয়নের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিমের একটি টিম সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের সবুজ হাওলাদারের সুপারি বাগানের ভিতর থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. মহিউদ্দিন নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়।

 

 

এ সময় মহিউদ্দিনের কাছ থেকে ১টি লোহার হাতল যুক্ত চাইনিচ কুড়াল, ১টি লোহার পাইপ রেইঞ্চ, ২টি কাঠের হাতলযুক্ত দাড়ালো বগিদা, ২টি ধারাালো ছুরি, ১টি লোহার গেজি, ১টি লোহার সাবল, ১টি লোহার রড ও ২টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।

ভোলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, আটক মহিউদ্দননের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। মানুষের জান-মাল রক্ষায় ডিবি পুলিশের এ ধরণের অভিযান অব্যা

হত থাকবে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।