নরসিংদীর মনোহরদীতে এক কিশোরীকে (১৫) বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এই বাল্যবিবাহ বন্ধ করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে একই উপজেলার চরমান্দালিয়া গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান।
পরে বাল্যবিবাহের কুফল ও আইনবিরোধী এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর মা ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। এসময় মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কিশোরীর মা বলেন, ‘আমরা ভুল করে ফেলেছি। এ জন্য আমরা অনুতপ্ত। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাকে বিবাহ দেব না।’
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।’
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :