রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ভাঙ্গায় ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেক্স / ৪৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ৫ কেজি গাঁজাসহ রতন মুন্সী (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী এসকে পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী রতন মুন্সীকে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩টি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মুন্সি নিজেকে মাদক কারবারি হিসেবে স্বীকার করেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাংগি নগরকান্দা গ্রামে।

 

তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা এনে ভাঙ্গা, নগরকান্দা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে মাদক সরবরাহ করতেন বলে জানিয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। তাকে দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।’


More News Of This Category