শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ব্রাজিলের বিপক্ষে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স দলে আছেন যারা

অনলাইন ডেক্স / ৬৫ প্রকাশিত সময়:
শনিবার, ২১ মার্চ, ২০২৬

ফিফার মার্চ উইন্ডোতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা।

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি।

আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ঘোষিত সেই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপেও। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে আসন্ন এই প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যাবে এমবাপেকে।

সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা।

ফলে দেশমের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বারকোলার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। 

দেশমের স্কোয়াডে অন্যতম বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র।

প্রীতি ম্যাচের দলে আছেন যারা-

গোলকিপার : লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি।

ফরোয়ার্ড : ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।


More News Of This Category