শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ব্যক্তিগত কোন্দলে বিআরটিসির নাম ব্যবহারের অপচেষ্টা: ভাবমূর্তি সংকটে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

অনলাইন ডেস্ক / ৩৫ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ব্যক্তিগত কোন্দলে বিআরটিসির নাম ব্যবহারের অপচেষ্টা: ভাবমূর্তি সংকটে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

 

 

 

খুলনা প্রতিনিধি

 

খুলনা নগরীর শিরোমণি এলাকায় বিআরটিসি চালক রনি ডালির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক| জুতা হারানো ও এলাকা নিয়ে আপত্তিকর মন্তব্য থেকে সৃষ্ট জনরোষকে কৌশলে ‘ডিপোর দুর্নীতি বিরোধী আন্দোলন’ হিসেবে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে| এতে করে কোনো কারণ ছাড়াই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিআরটিসির ভাবমূর্তি মারাত্বকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল| স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে প্রয়াত এক উপজেলা চেয়ারম্যানের দোয়া অনুষ্ঠানের দাওয়াত দিতে রনি ডালির ভাড়া বাসার মালিকের কাছে কয়েকজন ব্যক্তি যান| তারা চলে যাওয়ার পর রনি ডালি তার জুতা খুঁজে না পেয়ে ক্ষিপ্ত হন| এর জের ধরে তিনি স্থানীয় শাহিন নামক এক ব্যক্তির বাসায় গিয়ে জুতা চুরির অপবাদ দেন এবং এলাকাবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন| স্থানীয়দের দাবি, এলাকা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়| এই ব্যক্তিগত ও সামাজিক বিরোধের ফলে সৃষ্ট পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করতে রনি ডালি বিষয়টিকে বিআরটিসি ডিপোর দুর্নীতির সাথে জুড়ে দিয়েছেন| আইনি জটিলতা এড়াতে এবং ব্যক্তিগত আচরণকে ঢাকতে তিনি পেশাগত ও রাজনৈতিক ঢাল ব্যবহার করে মিথ্যা তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে|স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সাথে বিআরটিসি ডিপোর কোনো সম্পর্ক না থাকলেও রনি ডালি ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানটির নাম জড়িয়েছেন| এতে করে জনমনে বিআরটিসি সম্পর্কে নেতিবাচক ধারণা ˆতরি হচ্ছে| রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানের কর্মীর ব্যক্তিগত দায় যখন প্রতিষ্ঠানের ওপর চাপানো হয়, তখন ওই সংস্থার দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট হয়|শিরোমণি এলাকার সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা মনে করছেন, জুতা হারানো ও এলাকা নিয়ে আপত্তিকর মন্তব্যের মতো একটি তুচ্ছ ও ব্যক্তিগত বিষয়কে কেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতির রং মাখানো হলো, তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন|বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে| সাধারণ মানুষের দাবি, প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে ব্যক্তিস্বার্থৈ বিআরটিসির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা ধূলিসাৎ করতে না পারে|


More News Of This Category