শিরোনামঃ

বৃক্ষরোপনে সাজায় দেশ সবার আগে বাংলাদেশ -এই প্রতিপাদ্য কে সামনে রেখে সমাপনী অনুষ্ঠান  


বৃক্ষরোপনে  সাজায় দেশ সবার আগে বাংলাদেশ -এই প্রতিপাদ্য কে সামনে রেখে সমাপনী অনুষ্ঠান   
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বৃক্ষরোপনে

সাজায় দেশ সবার আগে বাংলাদেশ -এই প্রতিপাদ্য কে সামনে রেখে সমাপনী অনুষ্ঠান

 

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ

মঙ্গলবার

সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মো. শাহাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি-

বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব, সঠিকভাবে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মেলায় অংশগ্রহণকারী

বিভিন্ন স্টল মালিকেরা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।