শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বুড়িচং–ব্রাহ্মণপাড়ায় ২৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হবে: এমপি জসিম উদ্দিন

অনলাইন ড্রেস / ৪৪ প্রকাশিত সময়:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় ২৫০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বলেছেন, এ অঞ্চলের কোনো গ্রামেই আর কাঁচা সড়ক থাকবে না।

 

রবিবার (২৬ এপ্রিল) সকালে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মাদকের বিরুদ্ধে এমপি জসিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

 

 

দলীয় পরিচয় বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কেউ সুপারিশ করলে তা সরাসরি তাকে জানাতে উপস্থিতদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন তিনি।অনুষ্ঠানে বুড়িচং উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। প্রতিটি বিঘা জমির জন্য কৃষকদের আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়।

 

এমপি জসিম উদ্দিন আরো জানান, অতি দ্রুত গোমতী নদীর ওপর মীরপুর সেতুর নির্মাণ কাজ শুরু হবে এবং গোবিন্দপুর সেতুটি সংস্কার করে বড় করা হবে।

 

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার।এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সি, উপজেলা কৃষকদলের সভাপতি মো. ছাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


More News Of This Category