শিরোনামঃ
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কঠোর পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে স্যালুট*   বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিদেশে শিপমেন্টের জন্য নেওয়ার পথে গার্মেন্টস পণ্য লুট, গ্রেপ্তার ৪

অনলাইন ড্রেস / ৪৩ প্রকাশিত সময়:
শনিবার, ৯ মে, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশে রপ্তানির জন্য নেওয়ার সময় লুণ্ঠিত গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত পণ্য এবং ডাকাতিতে ব্যবহৃত দুইটি পিকআপভ্যান জব্দ করা হয়।

 

শুক্রবার (৮ মে) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী।

 

 

গ্রেপ্তাররা হলেন নাজিম মিয়া (২৫), হারুন ওরফে ভাইসাব (২৯), মো. সোহাগ (২২) ও নজরুল ইসলাম (৪৬)।

 

পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যান চালককে জিম্মি করে এ লুটের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট নিয়ে কাভার্ডভ্যানটি চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল। সেখান থেকে এগুলো ডেনমার্কে পাঠানোর কথা।

 

 

পথে ডাকাতদল কাভার্ডভ্যান থেকে ৩৪টি কার্টনে থাকা ৬০৯ পিস টি-শার্ট লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার আলতাফ হোসেন খান বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে কাভার্ডভ্যান চালক ফরহাদ আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কাভার্ডভ্যান মালিক জহিরুল ইসলামের সরাসরি যোগসাজশে এই মালামাল আত্মসাৎ ও লুটের নাটক সাজানো হয়েছিল।

পরে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মিরসরাই থানা পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি পিকআপভ্যান জব্দ করা হয়।

 

তিনি আরো বলেন, লুটের ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে।চালক ও মালিকের যোগসাজশেই এই ঘটনা ঘটেছিল। লুণ্ঠিত প্রায় সব মালামাল উদ্ধার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category