মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিউপির ফাইন্যান্স সোসাইটির আয়োজনে Capitalizer ২০২৬-এর গ্র্যান্ড ফিনাল

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

JCI Dhaka Astral আয়োজিত এবং Eastern Bank PLC ও ACI Limited-এর সহযোগিতায় এবং Gold Kinen-এর সহ-সহযোগিতায় Capitalizer ২০২৬-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনাল গত ২৩ মে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এ এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধীনে বিইউপি ফাইন্যান্স সোসাইটি আয়োজিত এই ফ্ল্যাগশিপ বিনিয়োগ কৌশল প্রতিযোগিতা এবারও দেশের সবচেয়ে মেধাবী তরুণ আর্থিক প্রতিভাদের জন্য একটি অনন্য মঞ্চ হিসেবে নিজেকে প্রমাণ করেছে।

 

 

গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, awc, afwc, psc, G। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আকবার খান, awc, afwc, psc, M.phil এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মো. আতিক চৌধুরী, BSP, Inf । তাঁদের মূল্যবান উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মর্যাদা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ করেছে।

 

এ বছর ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩০০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।দুটি কঠিন পর্ব অতিক্রম করে ছয়টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়, যেখানে তারা একটি বিচারক প্যানেলের সামনে বিনিয়োগ কৌশল এবং ঝুঁকি মূল্যায়ন উপস্থাপন করে।

সকল প্রতিদ্বন্দ্বিতার শেষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের Assets = Capital + Liabilities দল চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল 505 এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর The Godfathers দল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হিসেবে স্থান লাভ করে এবং তাদের উদ্ভাবনী ধারণা ও উপস্থাপনায় সকলকে মুগ্ধ করে।

 

ফিনালেতে অ্যাকাডেমিক ও কর্পোরেট জগতের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং ইভেন্টের অংশীদার ও স্পনসর প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

 

 

Capitalizer ২০২৬ আরও একবার প্রমাণ করেছে যে, তরুণ মেধা যখন সঠিক প্ল্যাটফর্মের সঙ্গে মিলিত হয়, তখন অসাধারণ কিছু ঘটে।


More News Of This Category