বিশ্বের ১২০টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। রবিবার সকাল ৯টা ২৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ১৯৭, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ১৬০ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ঢাকার বাতাসও আজ অস্বাস্থ্যকর।
তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। ১৫৬ স্কোরে শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’। ১৫৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে মিসরের কায়রো, ১৪৭ স্কোরে এই শহরের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অবস্বাস্থ্য
কর।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।