শিরোনামঃ
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের ছুটিতে জজের বাসায় চুরি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
শুক্রবার, ৮ মে, ২০২৬

বাংলাদেশে গত কয়েকদিন ধরেই বৃষ্টির দেখা মিলছে। যার প্রভাবে বায়ুদূষণের মাত্রা কিছুটা কম ছিল। তবে, আজ আবার মেগাসিটি ঢাকার দূষণের মাত্রা বেড়ে গেছে। বেশকয়েকদিন ধরেই দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা।

 

 

আজ শহরটির বায়ুমানের স্কোর ১৮৩।

শুক্রবার (৮ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৩ স্কোর নিয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। অপরদিকে একই সময়ে একই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা রয়েছে ৪র্থ অবস্থানে, যার বায়ুমানের স্কোর ১৪৮।

 

 

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

 

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


More News Of This Category