শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাগমারায় ‘শিক্ষার সংযোগ’ বইয়ের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি / ৫২ প্রকাশিত সময়:
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা পরিষদ লাইব্রেরির উদ্যোগে ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত “শিক্ষার সংযোগ” বইয়ের মোড়ক উন্মোচন এবং বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬ খ্রি.) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কাওছার হাবীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ড. মুহাম্মদ আব্দুল মুমিত রচিত “শিক্ষার সংযোগ” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে বই পড়া ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ‘শিক্ষার সংযোগ’ গ্রন্থের লেখক ড. মুহাম্মদ আব্দুল মুমিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।

এতে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ আদর্শ কারিগরি ও বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেশ আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং যুক্তিবাদী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বই মানুষের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে এবং বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা ও প্রকাশ ক্ষমতা বৃদ্ধি করে।


More News Of This Category