শিরোনামঃ
ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ ফরিদপুরে অস্থায়ী খাসি-ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাংলাদেশে বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি

অনলাইন ড্রেস / ২৮ প্রকাশিত সময়:
শনিবার, ১৬ মে, ২০২৬

বাংলাদেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবীদের অংশগ্রহণ বাধা, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া এবং শারীরিক হয়রানির অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সলিসিটরদের পেশাদার সংগঠন ‘দ্য ল সোসাইটি’।

 

গত ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক পত্রে এই উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট মার্ক ইভান্স।

 

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগপন্থী এবং স্বতন্ত্র আইনজীবীরা ব্যাপকভাবে বাধার সম্মুখীন হয়েছেন। অভিযোগ রয়েছে যে, অনেককে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি এবং বেশ কিছু ক্ষেত্রে জেলা ও সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থীদের শারীরিক লাঞ্ছনা ও হয়রানির শিকার হতে হয়েছে।

 

দ্য ল সোসাইটি তাদের পত্রে বিশেষভাবে উল্লেখ করেছে যে, কিছু ক্ষেত্রে ‘ফ্যাসিস্টদের সহযোগী’ হিসেবে অভিযুক্ত করে আইনজীবীদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া পুলিশের হস্তক্ষেপের বিষয়েও গুরুতর অভিযোগ আনা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ প্রার্থীদের ওপর নাম প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেছে অথবা পূর্ববর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না।

 

সংগঠনটি তাদের পত্রে দাবি করেছে যে, এসব কর্মকাণ্ড জাতিসংঘের ‘রোল অব লয়ার্স’ সংক্রান্ত মৌলিক নীতিমালার ১৬, ১৭, ১৮ এবং ২৩ নম্বর নীতির সম্পূর্ণ পরিপন্থী।

 

নীতি ১৬ : সরকারকে নিশ্চিত করতে হবে যেন আইনজীবীরা কোনো প্রকার ভীতি প্রদর্শন, বাধা বা হস্তক্ষেপ ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

 

নীতি ১৭ : আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত হলে রাষ্ট্রকে সুরক্ষা দিতে হবে।

 

 

অথচ অভিযোগ উঠেছে যে, সুরক্ষা দেওয়ার বদলে পুলিশ নিজেই প্রার্থীদের ওপর চাপ প্রয়োগ করছে।

নীতি ১৮ : কোনো আইনজীবীকে তার মক্কেলের পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে বিচার করা যাবে না। ‘সহযোগী’ তকমা দিয়ে আইনজীবীদের চিহ্নিত করা এই নীতির বিরোধী।

 

নীতি ২৩ : অন্য নাগরিকদের মতো আইনজীবীদেরও মতপ্রকাশ, সংগঠন ও সমাবেশের স্বাধীনতা রয়েছে, যার অংশ হিসেবে তারা পেশাদার নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখেন।

 

চিঠির শেষে ল সোসাইটি বাংলাদেশের উপযুক্ত কর্তৃপক্ষকে তিনটি বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে : বার অ্যাসোসিয়েশন নির্বাচনগুলো এমনভাবে সম্পন্ন করা যেন কোনো বৈষম্য ছাড়াই সব আইনজীবী সমানভাবে অংশগ্রহণের নিশ্চয়তা পান; নির্বাচনের সময় ঘটা অনিয়ম, বাধা প্রদান ও শারীরিক সহিংসতার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা; এবং কোনো প্রকার প্রতিশোধের ভয় ছাড়াই আইনজীবীরা যেন তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা বজায় থাকে, তা নিশ্চিত করা।উল্লেখ্য, ইংল্যান্ড এবং ওয়েলসের ২ লাখেরও বেশি সলিসিটরের প্রতিনিধিত্ব করা ‘দ্য ল সোসাইটি’ বিশ্বজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনজীবীদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে থাকে।


More News Of This Category