রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বর্তমান ব্যবস্থায় কথা বললে আর কাউকে গুম হতে হবে না : রিজভী

অনলাইন ডেক্স / ৫০ প্রকাশিত সময়:
রবিবার, ২২ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং কথা বললে আর কাউকে গুম হতে হবে না—এমন নিশ্চয়তা তৈরি হয়েছে।’

আজ রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান ব্যবস্থায় মানুষের বাকস্বাধীনতা রয়েছে এবং কথা বললে আর কাউকে গুম হতে হবে না—এমন নিশ্চয়তা তৈরি হয়েছে।’ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারকে নিয়ে ‘মিথ্যাচার’ করা ব্যক্তিরা ফ্যাসিবাদের লক্ষণ ধারণ করছে।”

তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্বপ্ন জাতির সামনে তুলে ধরেছেন, সেই পথেই এগিয়ে যাচ্ছে দলটি। দেশকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই বলেও দাবি করেন রিজভী।’

 

এসময় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।


More News Of This Category