শিরোনামঃ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

admin 2
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৭ জুন) সকাল ১১টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএ‘র বোর্ড কক্ষে পরিচালনা ৮৬ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

৮৬তম বোর্ড সভায় সভাপত্বিত করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান জনাব কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফিরোজ আহমেদ যুগ্মসচিব মন্ত্রিপরিষদ বিভাগ, জনাব মোঃ আরমান হায়দার যুগ্মসচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জনাব মোঃ জসিম উদ্দিন যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয় ঢাকা, জনাব কাজী শহিদুল ইসলাম জেলা প্রশাসক রাজশাহী, জনাব মোঃ রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর, জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার রাজশাহী, জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার দিনাজপুর, বোর্ড সদস্য জনাব মোঃ জাফুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও, বোর্ড সদস্য জনাব মোঃ সাইফুল ইসলাম হিরক রাজশাহী, বোর্ড সদস্য জনাব মিসেস বদরুল লাইলি রাজশাহী, অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, বিএমডিএ, জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএ সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৬তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
সভার প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ‘র জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।

সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) চেয়ারম্যান জনাব কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।