বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদীতে অ্যাম্বুল্যান্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রাচালকসহ আরো চারজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাচালকসহ পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে খাদিজা বেগম ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্স ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রি
য়াধীন।’
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

















আপনার মতামত লিখুন :