বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন তার মেয়ে জাইমা রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান তারেক রহমান।

তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলে গিয়ে দেখছেন প্রধানমন্ত্রী।এর মাধ্যমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।