শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বগুড়ায় বালুভর্তি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বগুড়া শহরের টিএমএসএস এলাকায় একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বগুড়া-রংপুর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (২৫)। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে।

 

 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার টিএমএসএস ছমিল ও উডেন ফার্নিচার সেকশনের সামনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাকের ভেতরে বালুর নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে মোট ৮০ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়।

 

 

এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

মাদকের উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে

দেখা হচ্ছে।


More News Of This Category