শিরোনামঃ

ফ্যানে ঝুলছিল সৌদি প্রবাসী স্ত্রীর মরদেহ

অনলাইন ড্রেস
ফ্যানে ঝুলছিল সৌদি প্রবাসী স্ত্রীর মরদেহ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বগুড়ার আদমদীঘিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহনন করেছেন। বুধবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

এদিন দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।

সুমাইয়া উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে এবং একই উপজেলার কুসুম্বী গ্রামের সৌদি প্রবাসী রিফাতের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৬ মাস আগে উপজেলার কুসুম্বী গ্রামের সোনারপাড়ার সামাদের ছেলে সৌদি প্রবাসী রিফাতের সঙ্গে একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের ধলু মন্ডলের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।গত মঙ্গলবার ঈদের দাওয়াত খেতে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যান সুমাইয়া। বুধবার সকাল ৮টার দিকে সুমাইয়াকে বাড়িতে রেখে তার মা রোজী বেগম মাঠে তার বাবা ধলুর জন্য খাবার নিয়ে যান। কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন তার মেয়ে সুমাইয়া ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো তার মরদেহ ঝুলছে। পরে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।