শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফুফার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা, পলাতক আসামি

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার ফুফার (বাবার বোনের স্বামী) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হারুন অর রশিদ (৪২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত পলাতক থাকায় এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

মামলার বিবরণ ও ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে বাড়ির উঠোনে খেলাধুলার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান অভিযুক্ত।

 

 

এরপর ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পাঁচ দিন পর গত বুধবার রাতে মামলাটি করা হয়।

শিশুটির মা জানান, এ সময় এক আত্মীয় ঘরে প্রবেশ করে শিশুটিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ও তার স্বজনরা তাদের হুমকি দেয়। এতে ভীত হয়ে শিশুটির মা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারটি নান্দাইল মডেল থানায় গিয়ে মামলা করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

 

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


More News Of This Category