শিরোনামঃ
সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন। মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত।  ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুদ রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগমারার মাড়িয়া গ্রামের ১যুগের সমস্যার সমাধান করলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাট হাসপাতাল, উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রাজশাহীর মোহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালিত   চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক / ৭২ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার

ফরিদপুর সদরে কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ ওই এলাকার বাসিন্দা মৃত মনির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালচামট এলাকার ভাঙারি মালামালের ব্যবসায়ী বিহারী (নন-বেঙ্গলি) মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েল আহমেদের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জুয়েলের বাড়ির প্রবেশপথে কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে সরফরাজের পরিবারের সদস্যরা গালিগালাজ ও বিশৃঙ্খল আচরণ করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও রড দিয়ে জুয়েল আহমেদ এবং তার ছোট ভাই প্রবাসী সোহেল আহমেদের ওপর হামলা চালায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানা-এর উপপরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category