সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুর ভাঙ্গা উপজেলায়  যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক ২৫০ পিস ইয়াবা, নগদ ৫৪০০ টাকা এবং ০১টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার

বিশেষ প্রতিনিধি / ১৯ প্রকাশিত সময়:
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর ভাঙ্গা উপজেলায়  যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক ২৫০ পিস ইয়াবা, নগদ ৫৪০০ টাকা এবং ০১টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকা হতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৪০০ টাকা, ১টি অ্যান্ড্রয়েড ফোন সহ উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি রাত ২২৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে ভাঙ্গা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ ইকবাল হোসেন শেখ (৪০) গ্রাম: নূরপুর, থানা: ভাঙ্গা, জেলা: ফরিদপুর কে আটক করা হয়।

আটক আসামিকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*


More News Of This Category