শিরোনামঃ

ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ


ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুর পৌরসভায় দরিদ্রদের মাঝে ক্ষুদ্রঋণ ও বিদ্যালয়ে পানির উপকরণ বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আজ‌

বৃহস্পতিবার ফরিদপুর পৌরসভায় এ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াসুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তাকর্মচারীরা।

ক্ষুদ্রঋণ বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, এ ঋণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।

এদিকে, একই অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার ১৩টি পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে জগ, গ্লাস ও পানির ফিল্টার বিতরণ করা হয়।

পৌরসভার এ উদ্যোগকে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করার ক্ষেত

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।