ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩৫ জন, মোট রোগী ৪৫৩১
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের মধ্যে হাম (মিজলস) সন্দেহ করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত জেলায় হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩১ জনে। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জনে রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যে এ চিত্র পাওয়া গেছে। নতুন শনাক্ত বা সন্দেহভাজন ৩৫ জনের মধ্যে ফরিদপুর জেলার ২৫ জন এবং অন্যান্য জেলার ১০ জন রয়েছেন।
উপজেলাভিত্তিক হিসাবে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। আলফাডাঙ্গায় কোনো রোগী পাওয়া যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে বর্তমানে মোট ৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টা
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :