ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের নতুন রোগী ২৩, হাসপাতালে ভর্তি ৮৯
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৪ জনে। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। আগের ভর্তি রোগীসহ বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন। এ সময়ে হাসপাতালটি থেকে ৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটি থেকে মোট ১ হাজার ৯৯৯ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। পুরোনো রোগীসহ বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। এ সময়ে ৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটি থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৪৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
দুই হাসপাতাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। বর্তমানে মোট ৮৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এ সময়ে ৪২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহজনক হামের রোগীর তথ্য উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হলেও হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :