ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার ৫ নম্বর ডিক্রিরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
রোববার (৪ অক্টোবর) তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। এ সময় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নদীভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারানো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয় । এ সময় স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :