শিরোনামঃ

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত, 


ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত, 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের হামে আক্রান্ত শনাক্ত,

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত জেলায় মোট হাম রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত জেলায় হাম-সম্পর্কিত মৃত্যু হয়েছে ২১ জনের।

বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলার হাম পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী, সদরপুর, সালথা ও ফরিদপুর সদর উপজেলায় কোনো নতুন হাম রোগী শনাক্ত হয়নি।

এদিকে, জেনারেল হাসপাতাল ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ১০ জন পুরোনো রোগীসহ মোট ২৩ জন চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে ১১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৬৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জন নতুন রোগী ভর্তি হন এবং ৩৯ জন পুরোনো রোগীসহ মোট ৫৪ জন চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে ৪ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৩ হাজার ১৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে ৭৭ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মোট ৪ হাজার ৫১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ১৯ জন এবং অন্যান্য জেলার ৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।