ফরিদপুরে কৃষক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের লক্ষ্মীপুর এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি সুধীন সরকার মঙ্গলের সভাপতিত্বে এ সময়
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা ছাত্তার মন্ডল।
সভায় ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু। এছাড়া কৃষক নেতা অ্যাডভোকেট মানিক মজুমদার, অধ্যাপক নূর আব্দুল্লাহ, সাঈদ দারা, আলাউদ্দিন তালুকদার, আবু বক্কর মাতুব্বর, সোহরাব হোসেন, বিল্লাল সরদার, মুন্নু, আবুল হাসেম, হাঁসি বেগমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ জাতীয় সম্মেলন সফল করতে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :