শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন

জেলা প্রতিনিধি / ২৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন

ফরিদপুর জেলা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার মঙ্গলবার দুপুরে ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করেছেন। এ সময় শ্রী অঙ্গনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সাবেক সাধারণ সম্পাদক বন্ধু প্রীতম ব্রহ্মচারী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়সহ শ্রীধাম শ্রী অঙ্গনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিজন কান্তি সরকার বলেন, ফরিদপুরে আবহমানকাল ধরে এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে।

তিনি জানান, সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব, যা সরকার আন্তরিকভাবে পালন করে যাচ্ছে।

পরিদর্শন শেষে তিনি শ্রীধাম শ্রী অঙ্গনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন। এ সময় বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।


More News Of This Category