শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ৭৪ প্রকাশিত সময়:
শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সাম্প্রতিক সময়ে ডেইলি নিউজ বাংলা, দৈনিক সকালের খবর ও দৈনিক দিনকালসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত বাগমারা উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের খাবার সংক্রান্ত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের কিছু তথ্য সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমারের নামে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। আমার জানা মতে, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। একজন বীর মুক্তিযোদ্ধার নামে এভাবে অসত্য বক্তব্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। খাবারের মান ও পরিবেশন নিয়ে যেভাবে নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়েছে, তা সঠিক নয় বলে আমি মনে করি।
কিছু ব্যক্তি অসুস্থ হয়ে থাকতে পারেন—তবে সেটিকে কেন্দ্র করে পুরো আয়োজনকে প্রশ্নবিদ্ধ করা এবং যথাযথ যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। এতে করে মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
অতএব, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসমূহকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান করছি। একই সঙ্গে উক্ত বিভ্রান্তিকর সংবাদের সংশোধন বা যথাযথ ব্যাখ্যা প্রকাশের জন্য অনুরোধ রইলো।
এবং প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

“প্রতিবাদকারী”

মোঃ শামসুল হক
কমান্ডার
বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড
রাজশাহী


More News Of This Category