শিরোনামঃ
রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পোস্টাল ব্যালটের ভোট গণনা চলছে

অনলাইন ডেস্ক / ৫৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনে সরকার। প্রবাসী বাদেও ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা বন্দিদেরও আনা হয় আওতায়। আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতির এই ভোটের গণনা চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

তিনি বলেন, “এবারের নির্বাচনে ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে দেশের বাইরে থেকে সাত লাখ ৬৭ হাজার ২৩৩ জন ও দেশের ভেতর থেকে সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জনের নিবন্ধন অনুমোদন করে ইসি। নিবন্ধন করা ভোটারদের মধ্য থেকে ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোটার ভোট দিয়েছেন, যা মূল নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ। ভোট দেওয়া ভোটারদের মধ্যে প্রবাসী রয়েছেন ৭০ দশমিক ৯৫ শতাংশ এবং কয়েদি ও নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছে ৮৯ দশমিক ৩৪ শতাংশ।


সালীম আহমাদ বলেন, “পোস্টাল ব্যালটে ভোটদান শেষে ২৯৯ আসনের রিটার্নিং কর্মকর্তারা ১১ লাখ ৬৫ হাজার ৫৯২ জন ভোটারের ভোটগ্রহণ করেছেন, যা মূল ভোটদানের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন চার লাখ ৯৮ হাজার ২০৪ জন (৬৪ দশমিক ৯৪ শতাংশ) ও দেশের ভেতরের ভোটার রয়েছেন ছয় লাখ ৬৭ হাজার ৩৮৮ জন (৮৭ দশমিক ৭১ শতাংশ)।

“রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ব্যালটের পাওয়া সকল ভোট যাচাই-বাছাই শেষে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন ভোটারের ভোট গণনা শুরু করেছে, যা পোস্টাল ব্যালটের মূল ভোটের ৭০ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে প্রবাসীদের ভোট রয়েছে ৬১ দশমিক ৫২ শতাংশ।


More News Of This Category