শিরোনামঃ
ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, কঠোর পরিশ্রমের জন্য সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কে স্যালুট*   বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পে স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি

অনলাইন ড্রেস / ৪৬ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন কাঠামো সংস্কারের দাবি আবারও জোরালো হয়েছে। টানা ১১ বছর নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়া এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

 

 

এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আসন্ন জাতীয় বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’-এর চূড়ান্ত সুপারিশ প্রকাশ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

এদিকে, নবম পে স্কেল বাস্তবায়নে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রাথমিক পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও পে কমিশনের সুপারিশে উল্লিখিত পূর্ণাঙ্গ বেতন বৃদ্ধির তুলনায় বাস্তবায়নের হার কিছুটা সীমিত হতে পা

রে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল একবারে নয়, বরং ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। প্রথম পর্যায়ে মূল বেতনের প্রায় অর্ধেক বৃদ্ধি কার্যকর হতে পারে, যা কমিশনের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কাঠামোর তুলনায় অপেক্ষাকৃত কম হলেও সরকারি চাকরিজীবীদের জন্য তা উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে। পরবর্তী অর্থবছরগুলোতে ধাপে ধাপে বাকি বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা সংযোজনের পরিকল্পনা রয়েছে। প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য পূর্ণ বাস্তবায়নে বড় অঙ্কের অতিরিক্ত ব্যয় প্রয়োজন হওয়ায় অর্থ মন্ত্রণালয় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।

 

 

এ ছাড়া বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো সম্পর্কেও কাজ এগিয়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন মিললে আগামী বাজেটেই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রথম ধাপের সুবিধা আগামী অর্থবছর থেকেই কার্যকর হতে পারে এবং ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে। পূর্ণাঙ্গ নবম পে স্কেল ও সংশ্লিষ্ট ভাতাগুলো বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

 


More News Of This Category