শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে

অনলাইন ড্রেস / ৪৬ প্রকাশিত সময়:
বুধবার, ৬ মে, ২০২৬

পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি ধারণা করছেন, এমন কিছু ঘটবে না।

 

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

 

 

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপি জয় লাভ করেছে। আমরা দেখতে পেয়েছি বিজেপির নেতারা নির্বাচনের আগেই সে দেশের মুসলিমদের বাংলাদেশ পুশ-ইন করার ঘোষণা দিয়েছিল। তাদের জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বাড়তে পারে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গতকালকেই বিজিবিকে নির্দেশ দিয়েছি, যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। কারণ সেরকম কোনো সম্ভবনা দেখি না, যদি হয় যাতে তারা এড্রেস করতে পারে।

 

 

আমার ধারণা সেরকম কিছু ঘটবে না।’

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করেছে অন্তর্বর্তী সরকার, সেসবও যাচাই-বাছাই করা হবে।’

 

আওয়ামী লীগের আমলে যেসব গায়েবি মামলা করা হয়েছিল, সেসব মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সড়ক ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও রেললাইনের আশপাশে পশুর হাট বসানো বন্ধ থাকবে। পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে।’

 

বড় পশুর হাটগুলোতে পুলিশের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে বলে জানান মন্ত্রী।


More News Of This Category