শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি : মার্কিন গোয়েন্দাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ৬৯ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পাকিস্তানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। তবে তার এই মন্তব্যের বিরোধিতা করে করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্যই এই প্রস্তুতি নিচ্ছে দেশটি।

 

মার্কিন সিনেটে উপস্থাপন করা ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

 

বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদন গ্যাবার্ড বলেন, ‘পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। যা ভবিষ্যতে আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রে রূপ নিতে পারে এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করার সক্ষমতাও অর্জন করতে পারে।’

 

তিনি আরো বলেন, ‘এ তালিকায় পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ আরো কয়েকটি দেশ উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে।

 

 

তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের বর্তমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত আঞ্চলিক নিরাপত্তার জন্য। বিশেষ করে প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্য রক্ষার জন্যই এই প্রস্তুতি নিচ্ছে তারা। তবে যুক্তরাষ্ট্রকে সরাসরি লক্ষ্য করার মতো দেশটির সক্ষমতা এখনো সুস্পষ্ট নয়।

 

ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এমন হুমকি মূল্যায়ন করা হলেও তা তাৎক্ষণিক বা সরাসরি ঝুঁকি হিসেবে দেখা ঠিক নয়।

 

ফলে এই ধরনের মন্তব্য ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলেও জানান বিশেষজ্ঞরা।


More News Of This Category