শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পরিচয় লুকিয়ে অভিনেত্রীকে লাগাতার ধর্ষণের হুমকি শুটিংয়ের স্পটবয়ের!

অনলাইন ডেস্ক / ৫১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

ধুরন্ধর মুক্তির পর ‘শারারত গার্ল’-এর তকমা পেয়েছেন অভিনেত্রী আয়েশা খান। ছবির একটি গানে পারফরম্যান্সের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তবে সেই জনপ্রিয়তাই নাকি এখন তাঁর জন্য বড় সমস্যার কারণ।

 

অভিনেত্রীর অভিযোগ, প্রায় প্রতিদিনই তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।

 

ছবি মুক্তির পর থেকেই সংবাদমাধ্যমে ব্যস্ত সময় কাটছে আয়েশার। অনুরাগীরা তাঁর কাজের অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত জীবন—সব কিছু নিয়েই জানতে আগ্রহী। একাধিক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে উঠে এসেছে এই ভয়াবহ অভিজ্ঞতার কথাও।

 

আয়েশা দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই তিনি এ ধরনের হুমকি বার্তা পাচ্ছেন।

 

 

তাঁর কথায়, “একটি ছবির শুটিং করছিলাম। সেদিন সেটে বাবা উপস্থিত ছিলেন। এক দফা শুটিংয়ের পর তাঁর পাশে বসে সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম। হঠাৎ দেখি, নির্দিষ্ট একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাকে বার্তা পাঠিয়ে যাচ্ছেন।

একাধিক ভয়েস নোটও ছিল। সেখানে আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে যাই।”


More News Of This Category