শিরোনামঃ

ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি মডেল, ভাইরাল ভিডিও

অনলাইন ডেক্স
ঢাকার রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশি মডেল, ভাইরাল ভিডিও
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

জানা যায়, মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।

ঘটনাটি ঘটেছে গুলশান এভিনিউ এলাকায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লেগে যায়। 

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।

তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তেমনভাবে হস্তক্ষেপ করেননি। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়।

তবে কিছু ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন—যদিও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

ভিডিওর শেষ অংশে দেখা যায়, মারধরের পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন, যা নিয়ে আরো বিতর্ক তৈরি হয়েছে।উল্লেখ্য, মনিকা কবির মূলধারার মডেলিং জগতে খুব বেশি সক্রিয় নন। তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।