শিরোনামঃ

নোয়াখালীতে কমিটি দেওয়ায় ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

অনলাইন ড্রেস
নোয়াখালীতে কমিটি দেওয়ায় ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নোয়াখালীতে নতুন কমিটি দেওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিবাদন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে নেতাকর্মীরা।

 

বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা স্কুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

 

 

সমাবেশের পূর্বে বক্তারা বলেন, দীর্ঘদিন পর ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে গঠিত এ কমিটি সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

এর আগে দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। পরে রূপ নেয় এক বর্ণাঢ্য শোভাযাত্রায়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।