শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল

অনলাইন ডেস্ক / ৬৮ প্রকাশিত সময়:
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও সিপিডির ফেলো অধ্যাপক ড. রওনক জাহান বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়। আসন্ন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে।

বিগত তিনটি নির্বাচন মোটেই গ্রহণযোগ্য ছিল না। যেহেতু এবারের নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ করতে পারছে না। তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে।
গতকাল রাজধানীতে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) আয়োজিত ‘আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে’ শীর্ষক নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অধ্যাপক ড. রওনক জাহান আরও বলেন, নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলো এমন সুযোগ দেবে না, যাতে অন্য কেউ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। নির্বাচনে হারজিত থাকবেই।

অথচ আমাদের বড় সমস্যা হলো, কোনো দলই নির্বাচনে হারতে চায় না।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন হবে না। এবারের নির্বাচন হতে হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

তিনি আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে।

প্রতিযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘাত কোনোভাবেই কাম্য নয়। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষ রাজনৈতিক অনিশ্চয়তা উসকে দিচ্ছে। এতে নির্বাচন বানচাল করতে তৎপর দেশি-বিদেশি শক্তি সক্রিয় হওয়ার সুযোগ পাবে।
পরে অনুষ্ঠিত উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে বিজয়ী হন ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুই, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাইদুর রহমান। উভয় দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


More News Of This Category