সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচন ঘিরে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা দিল দূতাবাস

অনলাইন ডেস্ক / ১৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে০ ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নাগরিকদের সতর্ক করে এ বার্তা দেওয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে।

যার লক্ষ্যবস্তুতে সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান থাকতে পারে।
মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।

বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল পরিবহন এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি থেকে সকল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সেই অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সীমিত পরিসরে অনসাইট পরিষেবা প্রদান করবে বলে জানানো হয়েছে ওয়েবসাইটে।

মার্কিন নাগরিকদের করণীয় পদক্ষেপ সম্পর্কে দূতাবাস জানিয়েছে

বড় জনতা এবং বিক্ষোভ এড়িয়ে চলুন
সর্বদা আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন
স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করুন
সতর্ক থাকুন এবং বাইরে কম বের হওয়া
জরুরি যোগাযোগের জন্য সর্বদা আপনার চার্জ করা মোবাইল ফোনটি সাথে রাখুন
আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।
বিকল্প ভ্রমণ রুটের পরিকল্পনা করুন


More News Of This Category