সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান ইইউর

অনলাইন ডেস্ক / ৫৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল।

বৈঠকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। এ ছাড়া নির্বাচনে নারী, সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রত্যাশাও করে সংস্থাটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক শেষে এ কথা জানান সংস্থাটির পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৈঠকে তার নেতৃত্বে অংশ নেয় ৭ সদস্যের প্রতিনিধিদল।
ইইউ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে তিনি জানান, বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৭ দিন।

এরই মধ্যে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করছে নির্বাচন কমিশন।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত কিংবা পরামর্শ দেবে না বলেও জানান তিনি।

ইসি সচিব জানান, নির্বাচনের দায়িত্বে থাকবে বিএনসিসি সদস্যরা। সে সঙ্গে অপতথ্য মোকাবেলায় মেটার সঙ্গে আলোচনা চলছে।

আর সব সম্প্রদায়ের ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করেন তিনি।


More News Of This Category