শিরোনামঃ

নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না : আমিনুল হক

admin
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না : আমিনুল হক
Getting your Trinity Audio player ready...

ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সাধারণ মানুষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর পল্লবী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় পাওয়াই আমামদের মূল লক্ষ্য।

এখন পর্যন্ত এলাকায় প্রচারণার পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং সবাই স্বাধীনভাবে কাজ করছে।’ তবে তার দলের নেতাকর্মীদের কোনো প্রকার উসকানিতে পা না দেওয়ার কঠোর নির্দেশ দেন।

গণসংযোগে তিনি অভিযোগ করে বলেন, জামায়াত ইসলামী জনসমর্থন না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ইতিমধ্যে দলীয় কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে।

শিগগিরই রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হবে।
প্রচারণায় তিনি তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।