|
Getting your Trinity Audio player ready...
|

নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের জি-২ (G2) ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এর ফলে সাময়িক সময়ের জন্য সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়। তবে বর্তমানে বিকল্প লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারটিতে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জি-২ ট্রান্সফরমারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় এবং এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত এক মাস আগেও এমন ঘটনা ঘটেছিল। বর্তমানে বিকল্প সংযোগ দিয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। আর ক্ষতিগ্রস্ত লাইনের মেরামতের কাজ চলমান রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :