শিরোনামঃ

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন


নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্য মালামাল পুড়ে যায়।

 

 

স্থানীয়রা জানায়, হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

 

পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

 

 

তিনি আরো জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।