নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

অনলাইন ড্রেস
নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আজাদ আলী (৫৭) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত আজাদ আলী লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাইকপাড়া বাজারে মেঘনা পানস্টোরের সামনে পাকা সড়কে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন আজাদ আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় আহত সাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

 

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজপাড়া থানাকে অনুরোধ জানানো হয়েছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।