শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার / ৫০ প্রকাশিত সময়:
শুক্রবার, ৮ মে, ২০২৬

নলছিটিতে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ”-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

শুক্রবার (০৮ মে) সকালে নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ ও অসহায় মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং কুষ্টিবিদ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। “উই ক্যান চেঞ্জ”-এর চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল বলেন, মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

মানবিক এ উদ্যোগকে এলাকাবাসী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।


More News Of This Category