|
Getting your Trinity Audio player ready...
|

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুর
জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ
রবিবার
জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, সহকারী প্রচার সম্পাদক মুফতি আবু সালেম, ফরিদপুর মহানগর সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ফজলুল হক, যুব মজলিসের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ শামসুল হকসহ ফরিদপুর সদর ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং ফরিদপুরের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসকও সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :