শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নওগাঁয় একই পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা: ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৮২ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার লোমহর্ষক ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

​বুধবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
​গ্রেপ্তারকৃতরা হলেন:
​নিহত হাবিবুর রহমানের ভাগনে সবুজ রানা।
​নিহতের ভগ্নিপতি শহীদুল ইসলাম।
​শহীদুল ইসলামের ছেলে শাহিন মণ্ডল।
জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পারিবারিক জমিজমা বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। নিহত হাবিবুর রহমানের বাবা তাঁর ছেলেকে ১৩ বিঘা জমি লিখে দিলেও মেয়েদের তুলনায় কম জমি দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়।
​তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের দুই দিন আগে সবুজ রানা ও শহীদুল ইসলাম একটি মাঠে বসে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন। ঘটনার রাতে হাবিবুর রহমানের বাড়িতে আগে থেকেই অবস্থান করা সবুজ রানা কৌশলে ঘরের দরজা খুলে দিলে বাকিরা ভেতরে প্রবেশ করে। এরপর রাত ১১টা থেকে ১টার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হাবিবুর রহমান, তাঁর স্ত্রী পপি, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়।
জিজ্ঞাসাবাদে সবুজ রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও ছোরা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ছয়জন জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category