শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ধূমপান করে ফেসবুকে প্রচার, কলেজছাত্র বহিষ্কার

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

 

রবিবার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

 

কলেজ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে ধূমপান করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বিষয়টি নজরে এলে কলেজ প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

 

 

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো. আবছার উদ্দিন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। প্রতিবছর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।’

 

তিনি আরো বলেন, ‘একজন শিক্ষার্থী প্রতিষ্ঠানের নির্দেশ অমান্য করে ধূমপান করেছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।

 

 

এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।’

এ ঘটনায় কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে কর্তৃপক্ষ।


More News Of This Category