সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দুর্নীতি মামলায় কারাগারে বিআরটিএর সাবেক সহকারী পরিচালক, আদালত চত্বরে সাংবাদিককে লাথি

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৩৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। তথ্যসূত্র কালবেলা।

দুদকের মামলায় অভিযোগ, দায়িত্বে থাকা অবস্থায় তিনি প্রায় আড়াই হাজার বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন দিয়েছেন। এসব রেজিস্ট্রেশনের মাধ্যমে বড় অঙ্কের অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

আদালতের আদেশের পর পুলিশ প্রহরায় তাঁকে কারাগারে নেওয়ার সময় ঘটে আরেকটি বিতর্কিত ঘটনা। ছবি তুলতে গেলে আদালত চত্বরে এক ফটো সাংবাদিককে লাথি মারেন অভিযুক্ত শাহ আলম। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু আইন লঙ্ঘন নয়, বিচারপ্রক্রিয়া ও সাংবাদিকতার স্বাধীনতার প্রতিও হুমকি—এমন মন্তব্য করেছেন অনেকে।

ভুয়া রেজিস্ট্রেশন, দুর্নীতি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


More News Of This Category