শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দিঘলিয়ায় পান দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে জনৈক দুর্বৃত্ত 

অনলাইন ডেস্ক / ১৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দিঘলিয়ায় পান দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে জনৈক দুর্বৃত্ত

 

মিলন শেখ

দিঘলিয়া উপজেলার গাজীরহাটে জনৈক খিলি পানের ক্ষুদে দোকানদার জঙ্গুশিয়া পশ্চিমপাড়া নিবাসী সুধীর বিশ্বাসের পুত্র তারক বিশ্বাস(৪৪) কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের পূর্বপাড়া নিবাসী বিল্লাল শেখের পুত্র আমিনুর শেখ(৩৮)। ঘটনাটা ঘটেছে গত রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম তারক একটা খাটের ওপর বসে খিলি পান বিক্রি করে। আমিনুর তার দোকানের সামনে ইজিবাইক দাঁড় করিয়ে রাখে। উক্ত ইজিবাইক সরাতে বলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে আমিনুর তারককে কিল ঘুসি এমনকি বাঁশ দিয়ে পেটানো শুরু করে। এই অবস্থায় লোকজন ছুটে এলে আমিনুর দ্রুত স্থান ত্যাগ করে। পরে ভিকটিমের স্বজনরা এসে তাকে উদ্ধার করে গাজীরহাট ফাঁড়িতে নিয়ে যায়। ফাঁড়ি পুলিশ তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দিলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে দিঘলিয়া থানা পুলিশকে ঘটনা জানানো হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য উক্ত আমিনুরের বিরুদ্ধে এ ধরণের ঘটনার একাধিক অভিযোগ আছে। এমনকি ঘের এলাকায় সাঙ্গবদ্ধভাবে নেশার আড্ডা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে থানায় এসে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমি অবশ্যই ব্যবস্থা নিব।


More News Of This Category